খুলনায় পলিথিন বর্জনের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ঢাকা, ১১ অক্টোবর-২০২৫ 

ওয়াহিদ মুরাদ (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলায় পলিথিন বর্জনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ অক্টোবর (শনিবার) বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ, খুলনা এই অনুষ্ঠানের আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির আহবায়ক এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু। সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক ও আয়কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. খান মনিরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন খুবির প্রাক্তন প্রধান মেডিকেল অফিসার ডা. এ কে এম কামরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তৃতা করেন সংগঠনের সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু, সদস্য এ্যাড. মো. মমিনুল ইসলাম, সরদার আবু তাহের। অনুষ্ঠান উপস্থাপন করেন এ্যাড. মো. জোবায়ের শেখ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণার উদ্ধৃতি দিয়ে সভায় বলা হয়, সুন্দরবনের প্রধান তিনটি নদ-নদীতে ১৭ প্রজাতির মাছ ও তিন প্রজাতির সেলফিশে মাইক্রো প্লাস্টিক পাওয়া গেছে। এমনকি, বনে মাছের পেটে পলিথিনের টুকরা পাওয়া গেছে। পলিথিনের রাসায়নিক বিষক্রিয়ায় ভূপৃষ্ঠ ক্রমাগত উত্যপ্ত হচ্ছে, যা থেকে বজ্রপাত হচ্ছে। দেশে প্রতিদিন ২৪ হাজার মেট্রিক টন পলিথিন বর্জ্য তৈরি হচ্ছে । পলিথিন মাটিতে মিশে মাটির গুনাগুণ ও উর্বরতা শক্তি নষ্ট করছে। সৃষ্টি করছে জলাবদ্ধতা, কমিয়ে দিচ্ছে নদীর নাব্যতা।

এ সভায় বলা হয়, যুক্তরাষ্ট্র ভিত্তিক বিজ্ঞান সাময়িকী ওয়াটার এয়ার সয়েল পলিউশনের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ইলিশের পেটে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে। যা থেকে ক্যান্সারের ঝুঁকি রয়েছে। সভায় উল্লেখ করা হয়, ২০৬০ সালের প্লাস্টিকের ব্যবহার তিনগুণ হতে পারে। ২০৪০ সালে প্লাস্টিকের বর্জ্যের পরিমাণ মাটি ও পানিতে ৫০ শতাংশ বাড়বে।

এ সংগঠনের সদস্যরা পলিথিন বর্জনের শপথ, প্রতিবেশী ও স্বজনদের পলিথিন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। উৎপাদন, বিক্রি ও বাজারজাতকরণ বন্ধ করতে পরিবেশ অধিদপ্তরের প্রতি আহ্বান জানান। ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইন কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম বাসযোগ্য খুলনা নগরী পাবে।

অনুষ্ঠানে এ মাসেই পলিথিন বর্জনে শতাধিক আইনজীবী শপথ গ্রহণ করবেন বলে জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক প্রতিশ্রুতি দেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×