ঢাকা, ২৯ জুন-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি ও কমিউনিটি ফোরাম এর সহযোগিতায় নারী ও কিশোরী সাংবাদিকদের তথ্যের প্রবেশ অধিকার ও নিরাপত্তা বিষয়ে তথ্য ও সুরক্ষা স্টার্ট-আপ মিটিং খুলনার ক্যাসল সালামের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
২৯ জুন (রবিবার) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রোগ্রামে নারী ও কিশোরী সাংবাদিকদের তথ্যের প্রবেশ অধিকার ও নিরাপত্তা বিষয়ে খুলনার বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের অংশগ্রহণে তথ্যের অধিকার সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরে তার সমাধানের বিষয়ে আলোচনা করা হয়।ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ফ্রী প্রেস আনলিমিটেড ও আর্টিকেল ১৯ এর সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলাবরেশন ল্যাব প্রজেক্ট রাউন্ড ৩ এর এর আওতায় ধ্রুব এলায়েন্স (ধ্রুব, সিডাব্লিউএফ, সিএমকেএস ও দৈনিক প্রবাহ)’র সার্বিক ব্যবস্থাপনায়, ‘নারী ও কিশোরীদের তথ্যের প্রবেশ অধিকার ও নিরাপত্তা বিষয়ক স্টার্ট-আপ মিটিং’ এর এলায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক ও সিএমকেএস এর নির্বাহী পরিচালক আবুল হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় এবং রেখা মারিয়া বৈরাগী এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শিহাব করিম, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও দৈনিক কালের কন্ঠের রিপোর্টার কৌশিক দে, দৈনিক খুলনাঞ্চলের সম্পাদক মিজানুর রহমান মিল্টন, দৈনিক খুলনা টাইমসের সম্পাদক মোঃ সুমন আহমেদ, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, দৈনিক কালের কন্ঠের বিভাগীয় প্রধান এইচ এম আলাউদ্দিন, দৈনিক প্রথম আলো রিপোর্টার উত্তম কুমার, ডেইলি স্টারের রিপোর্টার দীপঙ্কর রায় এবং বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির, প্রবাহ নিউজ এর রিপোর্টার মোঃ শামীম, ও মোহাম্মদ সিয়াম, মহিলা অধিদপ্তর ও যুব উন্নয়নের উপ-পরিচালকসহ অ্যালায়েন্স টিম মেম্বার ইভানা আফরিন, প্রশান্ত কুমার মন্ডল, মোঃ মনিরুল ইসলাম, রঞ্জন নিকোলাস বৈদ্য, রেহানা আক্তার আইনজীবী, উন্নয়ন কর্মী, সুবিধাভোগী সহ, ধ্রুব, সি ডব্লিউ এফ, সিএমকেএস এবং দৈনিক প্রবাহের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


