খুলনায় ‘জাতীয় সমাজসেবা দিবস-২০২৫’ পালিত

ঢাকা, ০৩ জানুয়ারি-২০২৫

ওয়াহিদ মুরাদ, খুলনা : ওয়াকথন, মুক্তআড্ডা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ০২ জানুয়ারি-২০২৫ (বৃহস্পতিবার) খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’।

এ উপলক্ষ্যে সকালে নগরীর শিববাড়ি মোড়ে ওয়াকথন উদ্বোধনকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার বলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের মানুষের মানবিক কাজ করে থাকেন। এ অধিদপ্তর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করে যাচ্ছে এটা সত্যি প্রশংসার দাবিদার। এই ওয়াকথনের মাধ্যমে তাদের বার্তাগুলো সমাজে ছড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার সকলের প্রতি আহবান জানান।

পরে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে ওয়াকথনে বিজয়ী, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা ও জুলাই কন্যাদের মাঝে পুরস্কার বিতরণ এবং মুক্তআড্ডা অনুষ্ঠিত হয়। এসময় বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নূরুল হাই মোহাম্মদ আনাছ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা, জেলা সমাজসেবা কার্যালয়ের সাবেক উপপরিচালক খান মোতাহার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে নগরীর শিববাড়ি মোড় থেকে ময়লাপোতা হয়ে জেলা সমাজসেবা কার্যালয় পর্যন্ত ওয়াকথন বের হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×