ঢাকা, ৩০ এপ্রিল-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : সমস্ত বৈষম্যের অবসান, ষড়যন্ত্র নির্মূল ও তিন দফা অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।
৩০ এপ্রিল (বুধবার) বেলা সাড়ে ১১টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সায়েম, একই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী নাজমুস সাকিব, ২০ ব্যাচের শিক্ষার্থী মোয়াইমিনুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ইঞ্জিনিয়ারিং খাতে নবম এবং দশম গ্রেডে চাকুরির ক্ষেত্রে একটি বৈষম্য বিরাজ করছে। এক্ষেত্রে আমরা যারা বিএসসি প্রকৌশলী শিক্ষার্থী এবং বিএসসি ডিগ্রিধারী আমাদের তিন দফা দাবি আদায়ে একটি কর্মসূচি প্রদান করেছি।
আমাদের প্রথম দফা দাবি হলোঃ চাকরিতে ৯ম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে প্রমোশনের ভিত্তিতে নিয়োগ সম্পূর্ণরূপে বাতিল করে প্রতিযোগিতার মাধ্যমে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, চাকরির ক্ষেত্রে দশম গ্রেডের ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগ পরীক্ষা যেটি ইতিপূর্বে ২০১৩ সাল পর্যন্ত ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য উন্মুক্ত ছিল সেটিকে পুনর্বহাল করতে হবে। এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে, ইঞ্জিনিয়ার তথা প্রকৌশলী পদবী কেবলমাত্র বিএসি ইঞ্জিনিয়াররা ব্যবহার করতে পারবে।
আমাদের এই দাবি যৌক্তিক এবং এই দাবি পূরণ না হলে দেশের পেশাগত ইঞ্জিনিয়ারিং খাতে ভারসাম্যহীনতা বিরাজ করবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ


