কাউখালীতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৭ আগস্ট-২০২৬

সৈয়দ বশির আহম্মেদ, (পিরোজপুর প্রতিনিধি) : পিরোজপুরের কাউখালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে উপজেলার মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট (সোমবার) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অফিসার মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. মাসুম মিয়া ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন। এ সময় মৎস্য চাষী আব্দুর জলিল, মো. আলাউদ্দিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। সভায় উপজেলার মৎস্য সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের সঠিক ব্যবহার এবং মৎস্য খাতকে আরও টেকসই করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন ,মৎস্য আমাদের দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। মৎস্য সম্পদ রক্ষা করতে হলে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, মৎস্য চাষী, জেলে ও সাধারণ মানুষকেও সম্পৃক্ত করতে হবে। এ মতবিনিময় সভার মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদনের বিষয়ে সবাইকে সচেতন করা হচ্ছে।

নদী-খাল ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং প্রজনন মৌসুমে মাছ শিকার থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। পাশাপাশি মৎস্য চাষীদের আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করতে হবে।

উপজেলা মৎস্য অফিসার মো. হাফিজুর রহমান বলেন, কাউখালীতে নদী, খাল, পুকুরসহ প্রচুর জলাশয় রয়েছে। সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসব জলাশয়ে মাছের উৎপাদন আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। মৎস্য চাষীদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার মাধ্যমে আমরা তাদের উৎপাদন বাড়াতে সহযোগিতা করছি। প্রজনন ও বেড়ে ওঠার পরিবেশ রক্ষা করতে হবে। নিষিদ্ধ জাল ব্যবহার, ছোট মাছ ও পোনা নিধন এবং জলাশয়ে ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।

Related News :

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করা ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করা ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×