কমিউনিটি ফার্মেসি নিয়ে ফার্মাসিস্টদের ভাবতে হবে : সায়েদুর রহমান

ঢাকা, ০২ মে-২০২৫

স্টাফ রিপোর্টার : ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি এবং হসপিটালিটি বা ক্লিনিক্যাল ফার্মেসির বাইরেও কমিউনিটি ফার্মেসি নিয়ে ভাবার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। আজ ০২ মে (শুক্রবার) স্বাস্থ্য সেবায় হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের ভূমিকা এবং নিয়োগদানের ওপর অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমাদের হাসপাতাল সার্ভিস খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে সামর্থ্যের চেয়ে রোগীর সংখ্যা বেশি। বর্তমানে হাসপাতালে ডাক্তার ও নার্সদের একটা সামঞ্জস্য আছে। কিন্তু ফার্মাসিস্ট পৃথক বিষয়। নতুন গাইডলাইনে হাসপাতালে ফার্মাসিস্টদের পদ সৃজন করছি আমরা। তবে, ক্যারিয়ার পরিকল্পনার ক্ষেত্রে কমিউনিটি ফার্মাসিস্টকে মাথায় রাখতে হবে। এটা বললে অনেকে হয়ত বলবেন, দোকানে কীভাবে বসবে? আসলে মানি আর না মানি, আমাদের বহু মানুষ ওখান থেকে সার্ভিস দিয়ে জীবন কাটিয়ে দিয়েছেন। তারাও সমাজের বড় ও বিরাট একটা  অংশের কাছে গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি ফার্মেসির শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, কারিকুলামে পরিবর্তন আনার পাশাপাশি কাজের ক্ষেত্রে মানসিকতায় পরিবর্তন আনতে হবে। ছাত্রদের উৎসাহিত করেন যাতে তারা স্বাস্থ্য সেবায় যুক্ত হতে আগ্রহী হন। চিকিৎসকরা যেমন আগে থেকেই মানসিক প্রস্তুতি নেয়, তাকে চাকরিতে যোগদান করে গ্রামে যেতে হবে। এখানেও এটা প্রতিষ্ঠিত করতে হবে, একটা গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট এর উপস্থিতিতেই একটা ওষুধের দোকান বা  ফার্মেসি হয়। পাশাপাশি আমরা নতুন কিছু উদ্যোগ নিচ্ছি। আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্টদের রাখার পদ তৈরি করছি। আপনারাও টিমওয়ার্কের জন্য নিজেদের প্রস্তুত করুন।

সভায় ফার্মেসি কাউন্সিলের সভাপতি ও স্বাস্থ্যসেবা সচিব মো. সাইদুর রহমান বলেন, এবার সরকারি হাসপাতালে ফার্মাসিস্ট পদ সৃষ্টি করা হয়েছে। ৬০০ বেডের হাসপাতালে ৬টি পদ। তবে এগুলো ব্লক পদ। পদোন্নতির সুযোগ রাখা হয়নি। এতে করে মেধাবী ফার্মাসিস্টরা থাকবে না। সবাইকে এগুলো নিয়ে ভাবতে হবে।

ফার্মেসি কাউন্সিলের সহ-সভাপতি অধ্যাপক চৌধুরী মাহমুদ হাসান বলেন, ডাক্তাররা কখনো চায়না তার প্রেসক্রিপশনে কেউ নাক গলাক। এটা ভাঙতে হবে। আসুন, আমরা শুরু করি। সব জায়গায় পারবো না, তবে হাসপাতালগুলোতে এটা শুরু করা যায়।

ফার্মেসি কাউন্সিলের হাসপাতাল কমিটির সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তাইওয়ানের একজন অধ্যাপক। শুভেচ্ছা জানান ফার্মেসি কাউন্সিলের সচিব মাহবুবুল হক।

Related News :

বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে বিশেষ চিকিৎসাসেবা, চালু হলো ‘গ্রিন চ্যানেল’

বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে বিশেষ চিকিৎসাসেবা, চালু হলো ‘গ্রিন চ্যানেল’

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি

জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ড্যাব

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ড্যাব

ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জরুরি

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জরুরি

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

'বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৬' আগামীকাল

'বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৬' আগামীকাল

স্বাস্থ্য অধিদফতরের অভিযানে চানখাঁরপুলের এক্টিভ ডায়াগনস্টিক ও হেলথ এইড বন্ধ

স্বাস্থ্য অধিদফতরের অভিযানে চানখাঁরপুলের এক্টিভ ডায়াগনস্টিক ও হেলথ এইড বন্ধ

বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×