স্বাস্থ্য অধিদফতরের অভিযানে চানখাঁরপুলের এক্টিভ ডায়াগনস্টিক ও হেলথ এইড বন্ধ

ঢাকা, ২৭ জুলাই-২০২৬

স্টাফ রিপোর্টার : রাজধানীর চানখাঁরপুলের এক্টিভ ডায়াগনস্টিক ও হেলথ এইড বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আজ রোববার বিকেলে এক অভিযান পরিচালনা করে এই দু’টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে ভুয়া প্যাথলজি রিপোর্ট, দালাল চক্রের মাধ্যমে ঢাকা মেডিকেল থেকে রোগী ভাগিয়ে আনা ও মানহীন সেবা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। এই তাদেরকে সতর্ক করা হয়েছে এবং সুযোগও দেওয়া হয়েছিল। তারপরও তাদের মানের কোনো উন্নতি হয়নি। যার ফলে এই দু’টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।

কয়েক মাস আগে নানা অনিয়মের অভিযোগে এই দুই প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সে সময় সংশ্লিষ্টদের গ্রেফতার, দেড় লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠান দু’টি বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে শর্তসাপেক্ষে ত্রুটিগুলো শুধরে নেওয়ার প্রতিশ্রুতিতে স্বাস্থ্য অধিদফতর থেকে পুনরায় কার্যক্রম চালুর অনুমতি পায়। কিন্তু এরপরও একই অনিয়মে জড়িত হওয়ায় বন্ধ করা হলো।

Related News :

বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে বিশেষ চিকিৎসাসেবা, চালু হলো ‘গ্রিন চ্যানেল’

বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে বিশেষ চিকিৎসাসেবা, চালু হলো ‘গ্রিন চ্যানেল’

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি

জবিতে থ্যালাসেমিয়া সচেতনতায় স্বেচ্ছায় রক্তদান ও বিভিন্ন কর্মসূচি

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ড্যাব

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ড্যাব

ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জরুরি

ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জরুরি

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

থ্যালাসেমিয়া রোগীদের সর্বোচ্চ সহযোগিতার দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

'বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৬' আগামীকাল

'বিশ্ব হেপাটাইটিস দিবস-২০২৬' আগামীকাল

বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

বন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৯ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৯ জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×