ঢাকা, ০২ মে-২০২৫
জেলা প্রতিনিধি : সিলেট ও সুনামগঞ্জে ৫৩ লাখ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ০২ মে (শুক্রবার) ভোররাতে এই দুই জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, সোনালীচেলা, সংগ্রাম, প্রতাপপুর, তামাবিল, কালাসাদেক, সোনারহাট, লবিয়া এবং শ্রীপুর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এই সময় বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি, কম্বল, মহিষ, কিটক্যাট চকলেট, ফুচকা, মদ ও বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ আটক করা হয়। তবে, কাউকে আটক করা সম্ভব হয়নি।
আটককৃত চোরাই পণ্যের বাজার মূল্য ৫৩ লাখ ৬৭ হাজার ১০০ টাকা। আটককৃত চোরাচালানী মালামালের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


