ঢাকা, ১৫ জুন-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার ব্রম্মগাতি গ্রামের কৃতি সন্তান ও বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ফরহাদ সরদার, পিপিএম আবারও তাঁর পেশাদারিত্ব, নেতৃত্বগুণ ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এক আনুষ্ঠানিকতায় তিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে দিঘলিয়াসহ সমগ্র খুলনা অঞ্চলের মানুষের গর্বের কারণ হয়েছেন।
সরকারি সফরের অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ১৩ জুন (শনিবার) কক্সবাজারে পৌঁছালে তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদানের দায়িত্ব পালন করেন বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ফরহাদ সরদার, পিপিএম। এ সময় অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত আইজিপি এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ সরকারের ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় প্রটোকলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দায়িত্ব সুষ্ঠু ও মর্যাদার সঙ্গে সম্পন্ন করায় সহকর্মী, শুভানুধ্যায়ী এবং নিজ এলাকার মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাঁর এই অর্জন দিঘলিয়া উপজেলার জন্যও বিশেষ সম্মান ও গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, দিঘলিয়া উপজেলার ব্রম্মগাতি গ্রামের ঐতিহ্যবাহী সরদার পরিবারের সন্তান মো. ফরহাদ সরদার দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তিনি বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে কর্মরত থেকে প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁর পেশাদারিত্ব, শৃঙ্খলা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বগুণ ইতোমধ্যেই সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আস্থা অর্জন করেছে। কর্মজীবনের স্বীকৃতি হিসেবে তিনি ‘পিপিএম’ (পুলিশ পদক) অর্জন করেছেন, যা তাঁর সাফল্যের অন্যতম মাইলফলক।
স্থানীয় বিশিষ্টজনেরা মনে করেন, জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এমন দায়িত্ব পালন দিঘলিয়ার একজন সন্তানের জন্য যেমন গৌরবের, তেমনি নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও মো. ফরহাদ সরদার তাঁর মেধা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দেশ ও জনগণের সেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং দিঘলিয়ার নাম উজ্জ্বল করবেন। দিঘলিয়াবাসী তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


