ঢাকা, ২৭ জুন-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : দিঘলিয়া থানায় দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করা উপ-পরিদর্শক (এসআই) এস কে তারেক বদলি হয়ে অন্যত্র যোগদান করেছেন। তাঁর এই বিদায়ে দিঘলিয়ার সাধারণ মানুষ থেকে শুরু করে সহকর্মী ও জনপ্রতিনিধিদের মাঝে তৈরি হয়েছে এক অপূরণীয় শূন্যতা ও আবেগঘন পরিবেশ।
এসআই এস কে তারেক দিঘলিয়ায় কর্মরত অবস্থায় অপরাধ দমন, মাদক বিরোধী অভিযান, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জনবান্ধব পুলিশিংয়ে ছিলেন অত্যন্ত কার্যকর ও প্রশংসিত এক মুখ। তাঁর নিরলস প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকায় দিঘলিয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল দৃঢ় ও সুশৃঙ্খল।
স্থানীয় অনেকেই বলেন, ‘এসআই তারেক ছিলেন এক অন্যরকম পুলিশ কর্মকর্তা- যিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, শোনার চেষ্টা করেছেন সাধারণের কথা, এবং সর্বদা চেষ্টা করেছেন সুবিচার নিশ্চিত করতে।’
সহকর্মীদের ভাষ্য, ‘তিনি শুধু একজন দক্ষ পুলিশ কর্মকর্তা নন, ছিলেন আমাদের অনুপ্রেরণা। তাঁর আন্তরিকতা, পেশাদারিত্ব এবং মানুষের প্রতি দরদ আমাদের জন্য আদর্শ হয়ে থাকবে।’
বিদায়ের দিনে দিঘলিয়া থানায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই চোখের জল গোপন করতে পারেননি। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসআই তারেক বলেন, ‘দিঘলিয়া ছিল আমার প্রিয় কর্মস্থল। এখানকার মানুষের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমি চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দেওয়ার। ভবিষ্যতেও এই ভালোবাসা আমার প্রেরণা হয়ে থাকবে।’
তার প্রতি দিঘলিয়াবাসীর পক্ষ থেকে রইলো শুভকামনা। তাঁর নতুন কর্মস্থলে তিনি আরও সফল হোন-এ কামনায় বিদায় জানাচ্ছে এক ভালোবাসার জনপদ।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


