এমপি নোমানের অনুষ্ঠানে সাংবাদিককে শাসালেন বিএনপি নেতা রাসেল

ঢাকা, ০২ সেপ্টেম্বর-২০২৬

নেজাম কাদেরী, (চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান।

অনুষ্ঠান চলাকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের কথাকাটাকাটি ও সাংবাদিককে শাসানোর অভিযোগ উঠেছে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ উল আলম চৌধুরী রাসেলের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, অনুষ্ঠানের একপর্যায়ে নিউজডে২৪-এর বার্তা প্রধান সাংবাদিক সাফায়েত মোরশেদ প্রধান অতিথি সংসদ সদস্য সাইদ আল নোমানের বক্তব্য নেওয়ার জন্য তাঁর কাছে যান। এসময় সংসদ সদস্য মঞ্চের নিচে একপাশে দাঁড়িয়ে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে শুরু করেন।

অভিযোগ রয়েছে, বক্তব্য চলাকালে বিএনপি নেতা আহমেদ উল আলম চৌধুরী রাসেল মঞ্চে বসে থেকে সংসদ সদস্যকে বক্তব্য সংক্ষিপ্ত করে সরে যাওয়ার জন্য বারবার বলতে থাকেন। একই সময়ে সাংবাদিক সাফায়েত মোরশেদ বক্তব্য ধারণের চেষ্টা করলে আব্দুল আলী মজুমদার রানটু নামে এক বিএনপি কর্মী তাকে বারবার বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে সংসদ সদস্য সাইদ আল নোমান তাঁর বক্তব্য শেষ করলে সাংবাদিক সাফায়েত মোরশেদকে মঞ্চে ডাকেন আহমেদ উল আলম চৌধুরী রাসেল। এসময় তিনি সাংবাদিকের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাঁর সাংবাদিকতার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন বলে অভিযোগ।

সাংবাদিক সাফায়েত মোরশেদের দাবি, এসময় আহমেদ উল আলম চৌধুরী রাসেল তাঁকে বলেন— ‘তোমাকে এমপি সাহেবকে প্রশ্ন করতে কে বলেছে। তোমার সাংবাদিকতা করার যোগ্যতা কী।’

সাফায়েত মোরশেদ পরিস্থিতি শান্ত করার জন্য বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করলেও রাসেল তাঁকে বারবার শাসাতে থাকেন বলে অভিযোগ। একপর্যায়ে তিনি সাংবাদিকতার ‘ইথিকস’ শেখানোর কথাও বলেন বলে জানান সংশ্লিষ্ট সাংবাদিক।

ঘটনাটি নিয়ে গণমাধ্যমকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তাদের অভিযোগ, একজন সাংবাদিক অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ ও বক্তব্য নেওয়ার দায়িত্ব পালন করার সময় এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার পরিপন্থী।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×