ঢাকা, ১২ মার্চ-২০২৬
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে, আগামী ১০ জুলাই থেকে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল) টি-টোয়েন্টি লিগের প্রথম আসর শুরু হবে। যা চলবে ২১ জুলাই পর্যন্ত। নারী বিপিএল বগুড়া, চট্টগ্রাম এবং ঢাকা, এই তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর আগে তিন দলের এই টুর্নামেন্টটি ৪ থেকে ১৪ এপ্রিল আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি।
বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে, সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজি কর্ণধার এবং গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সাথে পরামর্শের পর, জুলাই মাসে টুর্নামেন্টের সময়সূচী নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যাতে স্কোয়াড গঠন, আন্তর্জাতিক ক্রিকেটারদের সাথে চুক্তিবদ্ধ করা এবং পরিচালনা পরিকল্পনার জন্য দলগুলি বাড়তি সময় পায়। সংশোধিত সময়সূচী আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে জুনে নির্ধারিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই করা হয়েছে। যা বিপিএলের প্রথম আসরে ভালমানের বিদেশী খেলোয়াড় পাওয়া যায়।
প্রথম আসরের উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরের ম্যাচগুলো চট্টগ্রাম ও ঢাকাতেও অনুষ্ঠিত হবে। ২১ জুলাই ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে ফাইনাল।
Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত


