ঢাকা, ২৯ ডিসেম্বর-২০২৪
স্টাফ রিপোর্টার : ক্রিকেট উদ্দীপনা-উন্মাদনার মধ্য দিয়ে আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৫’ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসর।
উদ্বোধনী ম্যাচের টিকিট সংগ্রহের জন্য সমর্থকদের আগ্রহের মাত্রাই বলে দিচ্ছে বিপিএলের ১১তম আসর নিয়ে কতটা উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমিরা।
টিকেটের জন্য আজ সকাল থেকেই মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভিড় জমিয়েছে সমর্থকরা। কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও টিকেট সংগ্রহের কোন তথ্য পাননি তারা।
বিসিবি অবশ্য জানিয়েছে, মধুমতি ব্যাংক পিএলসির সাত মনোনীত শাখা থেকে এবং অনলাইন বুথ থেকে টিকেট কেনা যাবে।
৫০ দিনব্যাপী বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও নবাগত দুর্বার রাজশাহী। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
দিনের আরেক ম্যাচে সন্ধ্যা ৭টায় মাঠে নামবে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।
দু’টি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টুর্নামেন্টের অন্য দুই ভেন্যু- চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত


