অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মদনপুরে একাধিক সংযোগ বিচ্ছিন্ন

ঢাকা, ১১ নভেম্বর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (জ্যেষ্ঠ প্রতিবেদক) : নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর মদনপুর জোনাল অফিসের আওতাধীন মদনপুর বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় আজ ১১ নভেম্বর (সোমবার) অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন মদনপুর জোনাল অফিসের ডিজিএম মহোদয়। পুলিশি সহযোগিতায় পরিচালিত এ অভিযানে বেশ কয়েকটি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার রোধে সার্ভিস পুলে কানেক্টর চেপে প্লাস্টার অব প্যারিস ও ইনসুলেটিং টেপ দিয়ে সুরক্ষিত করা হয়।

এ সময় মিটারবিহীন খোলা জায়গার দোকানগুলোর মালিকদের মিটারের মাধ্যমে বৈধভাবে বিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করা হয়। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি–১ কর্তৃপক্ষ জানায়, জাতীয় রাজস্ব বৃদ্ধি ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারের স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি জনসাধারণকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। কর্তৃপক্ষ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের (বিদ্যুৎ চোর) সম্পর্কে তথ্য দিতে সকল নাগরিককে অনুরোধ জানিয়েছেন।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×