ঢাকা, ১১ নভেম্বর-২০২৫
স্টাফ রিপোর্টার : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলমের সাথে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস (আইসিআরসি)-এর দুই সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। আজ ১১ নভেম্বর (মঙ্গলবার) পুলিশ হেডকোয়ার্টার্সে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইসিআরসি’র হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লুরি। পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিনিধিদলের প্রধান এ সাক্ষাৎকালে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদানে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ চাহিদার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং রেড ক্রসের কার্যক্রমের পরিধি সম্পর্কে অবহিত করেন। এছাড়া, প্রতিনিধিদল দুর্যোগ ও দুর্ঘটনাকালে রেড ক্রস স্বেচ্ছাসেবীদের কাজের নিরাপত্তার বিষয়ে আলোচনায় আগ্রহী বলে জানান।
আইজিপি পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের বিষয়ে প্রতিনিধিদলকে অবহিত করেন।এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে


