ঢাকা, ১৩ এপ্রিল-২০২৬
স্টাফ রিপোর্টার : অবৈধ গ্যাস সংযোগ শনাক্ত ও উচ্ছেদে বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সরঞ্জাম জব্দ এবং জরিমানা আদায় করা হয়েছে।
১৩ এপ্রিল (সোমবার) নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার চাঁদনী হাউজিংয়ে জেলা প্রশাসনের অভিযানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ৬০টি বাড়ির প্রায় ২০০টি আবাসিক ডাবল চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২৬৫ ফুট এমএস পাইপ, ১১০ ফুট জিআই পাইপ, দুইটি স্টার বার্নার, ১৫ ফুট হোস পাইপ ও ১০টি লক উইং কক জব্দ করা হয়। এক আবাসিক গ্রাহকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আরো পড়ুন : বাংলা একাডেমি প্রাঙ্গণে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা
একই দিনে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও আনারপুরা এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে পৃথক অভিযানে ৫টি স্থানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২টি পরিত্যক্ত চুনা কারখানা, একটি হোটেল ও রেস্টুরেন্ট, ২টি ড্রাইভার হোটেল এবং একটি ঢালাই কারখানায় স্থাপিত অবৈধ গ্যাস সংযোগের উৎস লাইন অপসারণ করা হয়। অভিযানকালে ৫টি স্টার বার্নার, ১টি সিঙ্গেল বার্নার ও ১টি ডাবল বার্নার জব্দ করা হয়।
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার শাহজালাল হাউজিংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ১০৬টি ডাবল চুলা ও ১৮টি বার্নারের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৩টি রেগুলেটর, ১টি বুস্টার এবং প্রায় ৭০ ফুট পাইপ জব্দ করা হয়। অভিযানে মোট ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া টাঙ্গাইলে তিতাসের রাজস্ব ও বিক্রয় বিভাগের যৌথ অভিযানে বকেয়া ও অবৈধ ব্যবহারের কারণে ৭টি আবাসিক সংযোগের ১৩টি ডাবল চুলা বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


