ঢাকা, ১৩ ফেব্রুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার ৬ টি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং দু’টিতে জামায়াতের প্রার্থী বিজয়ী হয়েছেন। ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিনভর ভোটগ্রহণ শেষে গভীর রাতে এ ফলাফল ঘোষণা করেন যথাক্রমে খুলনা-৩ আসনের রিটার্নিং অফিসার ফয়সল কাদের ও অন্য পাঁচটি আসনের রিটার্নিং অফিসার আ. স. ম. জামশেদ খোন্দকার। তাদের ঘোষিত ফলাফলে এমনটি জানা যায়।
খুলনা-১ : খুলনা-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমির এজাজ খান -১,২১,৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন-৭০,৩৪৬ ভোট।
খুলনা-২ : খুলনা-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী অ্যাড. জাহাঙ্গীর হুসাইন হেলাল ৯৩,৭৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৮৮, ১৯৭ ভোট।
খুলনা-৩ : খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল ৭৩ হাজার ৫৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান পেয়েছেন ৬৩ হাজার ৫০৫ ভোট।
খুলনা-৪ : খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল -১,২৩, ১৬২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত হুসাইন পেয়েছেন ১,৯,৫৩০ ভোট।
খুলনা-৫ : খুলনা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলি আসগর লবী এক লাখ ৪৭ হাজার ৬২৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন এক লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট।
খুলনা-৬ : খুলনা-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ এক লাখ ৫০ হাজার ৭২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী পেয়েছেন এক লাখ ২৪ হাজার ৭১০ ভোট।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


