ঢাকা, ০১ ফেব্রুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC)-এর উদ্যোগে খুলনা, ঢাকা, বাগেরহাট, গোপালগঞ্জের মোট ৯ জন নারী সাংবাদিকের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিটি কানাডার একটি দাতা সংস্থার অর্থায়নে এবং আর্টিকেল ১৯ ও বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সহযোগিতায় আয়োজিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BJPC-এর সভাপতি কৌশিক দে। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সংগঠনের কার্যনির্বাহী সদস্য মোস্তফা জামান পাপলু এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির অ্যাসাইনমেন্ট এডিটর মাহমুদা আক্তার মৌমিতা। একুশে টেলিভিশনের বিভাগীয় প্রধান আশরাফুল ইসলাম নূর, যুগান্তরের খুলনা বিভাগীয় প্রধান আহমেদ মুছা রঞ্জু, দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক মেহেদী মাসুদ খান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো. হেদায়েৎ হোসেন মোল্লা, নুর হোসেন জনি, মোহাম্মদ মিলন, মোসলেহ উদ্দিন, সহ বাগেরহাট মোল্লারহাট রামপাল গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক বলেন, তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি এমন উদ্যোগ খুব কমই দেখেছেন। অনুষ্ঠানে সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় কানাডিয়ান দাতা সংস্থা ও আর্টিকেল ১৯কে ধন্যবাদ জানানো হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


