ঢাকা, ৩০ জানুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল বাজার মাঠে ৩০ জানুয়ারি (শুক্রবার) বিকালে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতে এলাহী স্পিকার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, জেলা যুবদলের সদস্য মোহাম্মদ নাসিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের যুবদল, মহিলা দল এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। আলোচনা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে দেশ, জাতি এবং দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


