খুলনা-৪ আসনে সক্রিয় হাতপাখা প্রার্থী ইউনুস আহমাদ : ভোটারদের মাঝে আশার আলো

ঢাকা, ৩০ জানুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৪ (দিঘলিয়া–তেরখাদা–রূপসা) আসনে জমে উঠেছে নির্বাচনী মাঠ। এরই মধ্যে হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব হাফেজ মাওলানা ইউনুস আহমাদ নির্বাচনী প্রচারণায় শীর্ষে অবস্থান করছেন বলে স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

আজ ৩০ জানুয়ারি (শুক্রবার) বিকাল সাড়ে ৪টায় তিনি খুলনা-৪ আসনের দিঘলিয়া উপজেলার দেয়াড়া কলোনির বিভিন্ন ওয়ার্ড, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি নারী অধিকার, নারীর নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং নৈতিক সমাজ গঠনে হাতপাখা প্রতীকের গুরুত্ব তুলে ধরেন।

গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে দুর্নীতি, অবিচার ও প্রতিশ্রুতির রাজনীতিতে ক্লান্ত। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য ইসলামী মূল্যবোধসম্পন্ন সৎ নেতৃত্ব প্রয়োজন। জনগণের ভোট ও দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ খুলনা-৪ আসনকে একটি আদর্শ জনপদে রূপান্তর করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আসাদুল্লাহ হামিদী বলেন, গণসংযোগকালে হাতপাখার প্রার্থী স্থানীয় বাজার, সড়ক ও জনবসতিপূর্ণ এলাকায় সাধারণ ভোটার, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। এ সময় তিনি ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

গণসংযোগে অংশ নেওয়া ভোটাররা জানান, অতীতে নির্বাচিত সংসদ সদস্যরা নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি দিলেও পরে তাদের আর এলাকায় দেখা যায়নি। তারা আরও বলেন, হাতপাখার প্রার্থী আলহাজ্ব হাফেজ মাওলানা ইউনুস আহমাদ ও তার পরিবার দীর্ঘদিন ধরে এই এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। চিকিৎসা সহায়তা, শিক্ষা বিস্তার এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তার ভূমিকা ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা অর্জন করেছে। স্থানীয়দের মতে, এবার তারা প্রতিশ্রুতির রাজনীতির বাইরে গিয়ে সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থীকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান।

এ সময় উপস্থিত ছিলেন নুরুল হুদা সাজু (আহ্বায়ক, নির্বাচন কমিটি), রফিকুল ইসলাম এস্কেন্দার (সহ-সভাপতি, দিঘলিয়া উপজেলা), মাস্টার হাফেজ (সাবেক সেক্রেটারি, উপজেলা), মুফতি ফজলুল হক ফাহাদ (সভাপতি, যুব আন্দোলন জেলা) সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×