মানুষ ভোট দেয়ার জন্য অধির আগ্রহে বসে আছে- নজরুল ইসলাম মঞ্জু

ঢাকা, ২৭ জানুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনা-২ আসনে বিএনপি’র প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এবারের নির্বাচন নানা কারণে গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনটা হবে ব্যাতিক্রম। বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সে কারণে মানুষ ভোট দেয়ার জন্য অধির আগ্রহে বসে আছে এবং আমরাও মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের ঢল নামছে। আমরা অবাক হচ্ছি, এত মানুষ, এত আনন্দ মুখর পরিবেশ। তারা আসছে প্রার্থীর কাছে, প্রার্থীর সঙ্গে কথা বলতে চায়। জানাতে চায় তাদের অভিযোগের কথা। তারা যে পরিবর্তনটা চায়, সেটাই আমাদের জানাতে চায়। এবারের নির্বাচন উৎসব মুখর হবে, সুন্দর হবে। নির্বাচন নিয়ে কারও কোন অভিযোগ নেই, নির্বাচনী পরিবেশ খুবই ভাল। নির্বাচন কমিশন ও প্রশাসন সবাই ভাল কাজ করছে, আমরা চাই নির্বাচনের আগ পর্যন্ত সবাই ভাল কাজ করুক। এভাবে এগোলে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার পাব। জনগন উন্নয়ন চায়, নিরাপত্তা চায়, আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি। 

আজ ২৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় নগরীর শেরে বাংলা রোড গল্লামারী এলাকায় এবং বেলা সাড়ে ১১টায় ২৫নম্বর ওয়ার্ডের বানরগাতি বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, শুধু ভোট দিলেই চলবে না, সবাইকে ভোট কেন্দ্রে আনতে হবে। দেশের সমস্যার সমাধান করতে হলে নির্বাচনে ধানের শীষকে জেতাতে হবে। দেশটা আমাদের সকলের, সকল ধর্মের লোক এক সাথে থেকে আমাদের দেশটা গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, হাসানুর রশিদ মিরাজ, মাহবুব হাসান পিয়ারু, আল জামাল ভূইয়া, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, মুজিবর রহমান, নিয়াজ আহমেদ তুহিন, মুজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, শমসের আলী মিন্টু সহ বিএনপি থানা, ওয়ার্ড, অঙ্গদলের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×