ঢাকা, ২৪ জানুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনায় এস.এন ডেভেলপার লিমিটেডের নতুন ১৩তম আবাসন প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি (শুক্রবার) বিকাল ৪টা ৩০ মিনিটে খুলনা নগরীর খুলনা বিশেষায়িত হাসপাতালের পাশে চৌরাস্তার মোড়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের শুভ উদ্বোধন করেন এস.এন ডেভেলপার লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ বখতিয়ার হোসেন এবং ডিরেক্টর মোহাম্মদ মাসুম বিল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক নগরায়নের চাহিদা পূরণে এস.এন ডেভেলপার লিমিটেড ধারাবাহিকভাবে মানসম্মত ও সময়োপযোগী আবাসন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। ‘এস.এন’ প্রকল্পের ১৩তম এই উদ্যোগ খুলনা নগরীর আবাসন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও জানান, পরিকল্পিত নকশা, উন্নত নির্মাণসামগ্রী এবং আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে, যা মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় আবাসনের নিশ্চয়তা দেবে। এছাড়াও সময়মতো প্রকল্প হস্তান্তরের বিষয়েও প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তারা।
অনুষ্ঠানে এস.এন ডেভেলপার লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, শুভানুধ্যায়ী, ব্যবসায়ী প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


