ঢাকা, ২২ জানুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের সঞ্চার করে।
২১ জানুয়ারি (বুধবার) বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে। খেলাগুলো উপভোগ করতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত ছিলেন।
পরদিন ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) নবীন শিক্ষার্থীদের বরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ মো. ফরহাদ হোসেন। বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এসব কার্যক্রম শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে।
শেষ পর্বে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। সফল আয়োজনের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের আন্তরিক প্রশংসা করেন অতিথিরা।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


