ঢাকা, ২১ জানুয়ারি-২০২৬
নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : সততার সহিত সরকারি আইনি সহায়তা কার্যক্রমের মাধ্যমে অসহায় দরিদ্র বিচার প্রার্থীদের সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে রোটারি ক্লাব সাগরিকা কর্তৃক Vocational Excellence Award অর্জন করেছেন জেলা লিগ্যাল এইড অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ এরশাদুল ইসলাম।
রোটারি ক্লাব, সাগরিকা Vocational Service Month উপলক্ষে আয়োজিত সভায় আর্থিক ভাবে অসচ্ছল বিচারপ্রার্থী জনগণকে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতার সহিত সরকারি আইনি সহায়তা সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামে লিগ্যাল এইড অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ এরশাদুল ইসলামকে রোটারি ক্লাব, সাগরিকার পক্ষ থেকে Vocational Excellence Award প্রদান করা হয়েছে।
১৫ জানুয়ারী, ২০২৬ সন্ধ্যা ৭.০০ টায় চিটাগাং ক্লাব, গেস্ট হলরুমে ক্লাবের সভাপতি রোটারিয়ান ফারুক এর সভাপতিত্বে আয়োজিত সভায় উক্ত এওয়ার্ড তুলে দেন সাউদার্ণ ইউনিভার্সিটির ভিসি রোটারিয়ান ড. শরীফ আশরাফুজ্জামান। সভায় Guest of Honor ছিলেন সামিট এলাইন্স পোর্ট লি: (এসপিএল) ডাইরেক্টর এন্ড চীফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন কামরুল ইসলাম মজুমদার। সভায় স্বাস্থ্য ক্ষেত্রে অবদান রাখার জন্য শামসুন নাহার খান নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতি রানী ঘোষ এবং শিক্ষা ক্ষেত্রে অনন্য ভূমিকার জন্য চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নরুল আমিন কে ভোকেশনাল এক্সিলেন্স এওয়ার্ড প্রদান করা হয়।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


