ঢাকা, ২১ জানুয়ারি-২০২৬
জ্যেষ্ঠ প্রতিবেদক : নিখোঁজের তিনদিন পর মেঘনা তিরে ব্লকের নিচ থেকে নুর আলমের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ২১জানুয়ারি (বুধবার) মরদেহে থাকা আঘাতের চিহ্ন ও বিভিন্ন সূত্র ধরে যৌথ বাহিনী এক নারীসহ চারজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি (শুক্রবার) সকাল থেকেই নুর আলম নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ১৭ জানুয়ারি (শনিবার) কমলনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়। তিনদিন পরে ২নং সাহেবের হাট ইউনিয়নের চর জগবন্ধু এলাকার মেঘনা তিরে মাছ ধরতে যাওয়া লোকজন দেখতে পেয়ে পুলিশকে জানালে ব্লকের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক ভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে এলাকাবাসী এবং নিহতের পরিবার।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতা কিংবা ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এ ঘটনায় নিহত নুর আলমের পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট ও তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


