খুলনার দিঘলিয়া উপজেলায় নির্বাচন কে সামনে রেখে যৌথবাহিনীর মহড়া

ঢাকা, ২১ জানুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর একটি শক্তিশালী নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি (বুধবার) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে দিঘলিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে এ মহড়া শুরু হয়। পরবর্তীতে দিঘলিয়া উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকা বারাকপুর বাজার সেনহাটি ও পথের বাজার এলাকায় মহড়া পরিচালনা করা হয়। মহড়ার সময় নৌবাহিনীর সদস্যদের সুশৃঙ্খল চলাচল ও কৌশলগত তৎপরতায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি হয়।

সূত্র জানায়, খুলনা-৪ আসনের অন্তর্ভুক্ত দিঘলিয়া উপজেলার নির্বাচনী এলাকাগুলোতে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়। নির্বাচনকে ঘিরে অপপ্রচার, সন্ত্রাসী কার্যক্রম কিংবা আইনবিরোধী যেকোনো তৎপরতা দমনে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

মহড়ায় নেতৃত্ব দেন কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া, কমান্ডার এ টি এম রিজওয়ানুল জান্নাত। তাঁর নেতৃত্বে শতাধিক প্রশিক্ষিত নৌবাহিনীর সদস্য মহড়ায় অংশগ্রহণ করেন। মহড়ার সময় বিভিন্ন নিরাপত্তা কৌশল প্রদর্শনের পাশাপাশি জনগণকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের মহড়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি বৃদ্ধি পায়। তারা মনে করেন, যৌথ বাহিনীর তৎপরতা নির্বাচনী পরিবেশকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিঘলিয়া উপজেলাসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে, যার অংশ হিসেবে নিয়মিত টহল, মহড়া ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×