ঢাকা, ১২ জানুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় অবৈধভাবে স্থাপিত জাল পাটা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। ১২ জানুয়ারি (সোমবার) সকাল ১০টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের নৌখাল নামক খালে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানটি পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি। এ সময় দিঘলিয়া থানার এএসআই কবির বিশ্বাসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অভিযানকালে খালে স্থাপিত লক্ষাধিক টাকা মূল্যের অবৈধ ও নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের সূক্ষ্ম ফাঁসের জাল ব্যবহারের ফলে পোনা ও দেশীয় প্রজাতির মাছ নির্বিচারে ধ্বংস হচ্ছে, যা মাছের স্বাভাবিক বংশবিস্তার ও জলজ পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ সময় অবৈধ জাল ব্যবহার এবং জলাশয় দখলের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়। ভবিষ্যতে কেউ এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
অভিযানের শেষে স্থানীয় জনগণকে সচেতন করা হয় এবং সরকার নির্ধারিত আইন মেনে মাছ আহরণ করার জন্য আহ্বান জানানো হয়। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, দেশীয় মাছ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলজ পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


