দেশনেত্রী খালেদা জিয়ার স্মরণে দিঘলিয়ায় বিএনপি’র শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ০৪ জানুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খুলনার দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৩ জানুয়ারি (শনিবার) বিকাল ৪টায় স্থানীয় পানিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ দোয়া মাহফিল সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাশেদ কবির জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিঘলিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নিপু।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুর রহমান মিন্টু। তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের এক আপসহীন সংগ্রামী নেত্রী। তাঁর রাজনৈতিক জীবন দেশের মানুষের অধিকার আদায়ের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শকে ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।’

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মনিরুল হক বাবুল, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, মোজাম্মেল শরীফ, অধ্যাপক মনিবুল হক এবং আমন্ত্রিত অতিথি আন্তর্জাতিক ক্রীড়াবিদ মো. মিলজার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ আবু জাফর, মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মাস্টার আব্দুল কালাম, মো. হাফিজুর রহমান, খান মোহাম্মদ হোসেন, মোল্লা সাজ্জাদ হোসেন, কুদরত এ এলাহী স্পিকার, আরিফুল ইসলাম হাসান, মোল্লা তৈয়েব উদ্দিন, মো. সেলিম রেজা, খান রফিক, শেখ মোহাম্মদ লিটন, ইফতেখার সরদার, শেখ আশরাফ হোসেন, আব্দুল হাই বিশ্বাস, কাকন হোসেন, মোল্লা লোকমান হোসেন, জাহাঙ্গীর হোসেন, মোতালেব ফকির, মো. জুয়েল হোসেন, মো. গোলাম হোসেন, আলমাদ হোসেন, আলামিন মোল্লা, জিয়াউদ্দিন মিল্টন, খান কুদ্দুস, রিনা পারভীন, মো. জিনিয়াস, মো. জাকির হোসেন ও মোল্লা রানা আহমেদ প্রমুখ।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×