বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সেনহাটি ইউনিয়ন বিএনপি’র দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঢাকা, ০২ জানুয়ারি-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : মহাকালের মহাকাব্যের এক আপসহীন সংগ্রামী মহিয়সী নারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

০২ জানুয়ারী (শুক্রবার) সেনহাটি ইউনিয়ন পরিষদের সম্মুখে আয়োজিত এই দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সহযোগী ও অঙ্গসংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র সভাপতি মো. সাইফুর রহমান মিন্টু। অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন, অধ্যাপক মনিরুল হক বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, মোজাম্মেল শরীফ, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, খন্দকার ফারুক হোসেন, জাসেদ কবির জুয়েল, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী মিন্টু, গাজী এনামুল হাসান মাসুম, মোল্লা সাজ্জাদ হোসেন, আরিফুল ইসলাম হাসান, মোল্লা মাহমুদুল হাসান মিঠু,শেখ মোহাম্মদ লিটন, ইফতেখার সরদার, শেখ আশরাফ হোসেন, সোয়েব হোসেন রানা, শেখ মোহাম্মদ গনি, আব্দুস সালাম হানিফ জাসু, মো লিটন শেখ, মোল্লা বেলায়েত, মো. ফেরদৌস, সৈয়দ মুনসুর, মোল্লা লোকমান হোসেন, শেখ সোহেল, প্রমূখ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অবিস্মরণীয় নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারাবরণ, অসুস্থতা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি আপসহীন নেতৃত্ব দিয়ে গেছেন, যা নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

বক্তারা আরও বলেন, তাঁর নেতৃত্বে বিএনপি দেশের গণতান্ত্রিক অধিকার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রাম করেছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে, যা সহজে পূরণ হবার নয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া মাহফিলে সেনহাটি ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×