ঢাকা, ০১ জানুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : সময় কখনো থেমে থাকে না। নিরবচ্ছিন্ন তার প্রবাহে একটি একটি করে বছর কালের গহ্বরে বিলীন হয়ে যায়। দেখতে দেখতে স্মৃতি, অভিজ্ঞতা, প্রাপ্তি ও প্রার্থনার ভার বহন করে বিদায় নিল আরেকটি বছর-২০২৫। তার সঙ্গে রয়ে গেল না বলা অনেক কথা, অপূর্ণ অনেক স্বপ্ন, আবার অর্জনের গৌরবগাথাও। ঠিক সেই মুহূর্তেই নতুন প্রত্যাশার দুয়ার খুলে সামনে এল আরেকটি নতুন বছর-২০২৬।
২০২৫ ছিল নানা ঘটনার সাক্ষী। ব্যক্তিজীবন থেকে রাষ্ট্রীয় পরিসর-সবখানেই ছিল পরিবর্তনের ছাপ। কারও জীবনে এসেছে সাফল্য, কারও জীবনে বেদনা। কেউ হারিয়েছে প্রিয়জন, কেউ পেয়েছে নতুন আশ্রয়, নতুন স্বপ্ন। শিক্ষা, রাজনীতি, অর্থনীতি ও সামাজিক বাস্তবতায় বছরটি আমাদের সামনে তুলে ধরেছে কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। একই সঙ্গে শিখিয়েছে ধৈর্য, সহনশীলতা আর ঘুরে দাঁড়ানোর গল্প।
একটি বছর চলে যাওয়া মানেই কেবল সময়ের পরিবর্তন নয়; এটি আত্মসমালোচনারও একটি সুযোগ। আমরা কী পেলাম, কী হারালাম, কোথায় ভুল করলাম, আর কোথায় সঠিক সিদ্ধান্ত নিয়েছি-এসব প্রশ্ন নতুন বছরের প্রাক্কালে নতুন করে ভাবতে শেখায়। ২০২৫ আমাদের শিখিয়েছে সংকটে মাথা উঁচু করে দাঁড়াতে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এবং মানবিকতার মূল্য বুঝতে।
নতুন বছর ২০২৬ তাই শুধু ক্যালেন্ডারের একটি নতুন সংখ্যা নয়; এটি নতুন সম্ভাবনার নাম। নতুন করে পথচলার অঙ্গীকার, ভুলগুলো শুধরে নেওয়ার প্রত্যয়, এবং একটি সুন্দর আগামী নির্মাণের স্বপ্ন নিয়ে এসেছে এই বছর। ব্যক্তিজীবনে যেমন শান্তি, সুস্বাস্থ্য ও সফলতার প্রত্যাশা, তেমনি জাতীয় জীবনে প্রত্যাশা—ন্যায়ভিত্তিক সমাজ, গণতান্ত্রিক চর্চা, উন্নয়ন ও মানুষের নিরাপদ জীবন।
এই নতুন বছরে সবচেয়ে বড় প্রত্যাশা হোক মানবিকতার জয়। হিংসা, বিদ্বেষ ও বিভাজনের রাজনীতি পেছনে ফেলে সহমর্মিতা, ভালোবাসা ও দায়িত্বশীলতার চর্চা যেন আরও বিস্তৃত হয়। তরুণ প্রজন্মের মেধা ও শক্তিকে কাজে লাগিয়ে দেশ এগিয়ে যাক সামনের দিকে-এটাই হোক ২০২৬-এর অঙ্গীকার।
বিদায়ী ২০২৫ আমাদের স্মৃতিতে থেকে যাবে-ভুল ও শিক্ষার মিশেলে। আর আগত ২০২৬ হোক নতুন সম্ভাবনার আলোকবর্তিকা। সময়ের স্রোতে ভেসে না গিয়ে, সময়কে কাজে লাগিয়ে আমরা যেন সবাই মিলে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক আগামী নির্মাণ করতে পারি-এই হোক নতুন বছরের প্রার্থনা। শুভ নববর্ষ ২০২৬।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


