ঢাকা, ৩০ ডিসেম্বর-২০২৫
বিশেষ প্রতিবেদন : আধুনিক ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত জামিয়া আরাবিয়া হেদায়েতুন্নেছা মহিলা মাদ্রাসা’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে খুলনার হরিনটানা থানার অন্তর্গত কৈয়া বাজার সংলগ্ন বিধানসড়কে ৩৯ জন শিক্ষার্থী নিয়ে এই মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়। এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রমোট বাংলাদেশ (এনজিওর) নির্বাহী পরিচালক শাহবাজ খান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. বখতিয়ার উদ্দিন রোমেল।
অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রমোট বাংলাদেশ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজকর্মী সোহানা খান, রুপসী বাংলা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান নজরুল ইসলাম, মাদ্রাসা পরিচালনা পর্ষদ এর উপদেষ্টা আপেল মাহমুদ, সাংবাদিক জোবায়ের ইসলাম অলি, বিএনপি নেতা সাইফুল ইসলাম সাবু, আসাদুজ্জামান প্রমুখ। হাফেজ মওলানা এনামুল হাসান এই মাদ্রাসার উত্তর উত্তর সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


