ঢাকায় ককটেল বিস্ফোরণে ঝরে গেল দিঘলিয়ার তরুণ সিয়ামের প্রাণ

ঢাকা, ২৫ ডিসেম্বর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : রাজধানী ঢাকায় নিক্ষিপ্ত একটি ককটেল বিস্ফোরণে ঝরে গেল খুলনার দিঘলিয়া উপজেলার এক তরুণের তাজা প্রাণ। ২৪ ডিসেম্বর (বুধবার) রাতে রাজধানীর মগবাজারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে সংঘটিত ককটেল বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন সিয়াম মজুমদার (২১)। নিহত সিয়াম খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কার ডেকোরেশন দোকানের কর্মচারী ছিলেন।

নিহত সিয়ামের বাবা আলী আকবর মজুমদার একজন রিকশাচালক। ছেলেকে নিয়ে ছিল তার অসীম স্বপ্ন-অভাবের সংসারে একটু স্বচ্ছলতা ফেরাবে সিয়াম। কিন্তু সেই স্বপ্ন নিমেষেই চূর্ণ হয়ে গেল একটি নিষ্ঠুর বিস্ফোরণে। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে সিয়াম তার কর্মস্থল থেকে চা আনতে বের হয়। মগবাজার ফ্লাইওভারের নিচে চায়ের দোকানে চা চাইবার কিছুক্ষণের মধ্যেই উপর থেকে নিক্ষিপ্ত একটি ককটেল তার মাথার ওপর বিস্ফোরিত হয়। বিকট শব্দে চারদিক কেঁপে ওঠে। মুহূর্তেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সিয়াম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা আলী আকবর মজুমদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে কোনো রাজনীতি করত না। সে শুধু কাজ করত। দোকান থেকে চা আনতে গিয়েছিল-সেখানেই আমার ছেলেটা শেষ হয়ে গেল। আমি এখন কার কাছে বিচার চাইবো?’ সিয়ামের আকস্মিক মৃত্যুতে তার গ্রামের বাড়ি দেয়াড়ায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী বারবার একই প্রশ্ন করছেন-নিরীহ মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? রাজধানীর ব্যস্ত এলাকায় এমন সহিংসতায় একজন সাধারণ শ্রমজীবী যুবকের প্রাণ হারানো এলাকায় গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে।

একদিকে বাবা-মায়ের বুকভাঙা আহাজারি, অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক জীবনের অসমাপ্ত স্বপ্ন-সব মিলিয়ে সিয়ামের মৃত্যু যেন কেবল একটি সংখ্যা নয়, এটি একটি পরিবারের পুরো ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাওয়ার করুণ গল্প। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। তারা বলছেন, আর যেন কোনো বাবাকে এভাবে সন্তানের লাশ কাঁধে নিতে না হয়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×