দিঘলিয়ায় তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে অভিনন্দন মিছিল

ঢাকা, ২২ ডিসেম্বর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর ২০২৫ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলার পথের বাজারে অভিনন্দন মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর (সোমবার) বাংলাদেশ–জিন্দাবাদ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নির্ধারিত স্থানে সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি’র অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও সময়োপযোগী বলে উল্লেখ করেন।

আনন্দ মিছিলে উপস্থিত নেতারা বলেন, দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক রাজনীতির নতুন অধ্যায় সূচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন, জেলা যুবদলের সদস্য মিঠু মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক কুদরতে এলাহী স্পিকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, কৃষক দলের আহ্বায়ক মো. লিটন, স্বেচ্ছাসেবক দলের সেনহাটি ইউনিয়নের আহ্বায়ক এস এম মেহেদী হাসান, সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল হোসেন মন্টু, ছাত্রদলের সদস্য সচিব হিমেল গাজী, যুব নেতা বাবু গাজী, সেনহাটি ইউনিয়নের যুবদলের সদস্য সচিব শুভসহ আরো অনেক নেতা কর্মী।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্ব বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সার্বিকভাবে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×