দিঘলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন

ঢাকা, ১৬ ডিসেম্বর-২০২৫

ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করেছিল কাঙ্ক্ষিত স্বাধীনতা। মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, শহীদদের অমর ত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য সাহসিকতাকে শ্রদ্ধাভরে স্মরণ করে দেশের সর্বত্র আজ ৫৫তম মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিঘলিয়া থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ৮টায় দোয়াপাড়া গণকবর স্মৃতিস্তম্ভে এবং সকাল সাড়ে ৮টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এক মিনিট নীরবতা পালন করা হয়। সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজয়ের তাৎপর্য এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের গৌরব, আত্মপরিচয় ও অনুপ্রেরণার উৎস।

দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এতিমখানায় বিশেষ খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি দিনব্যাপী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন এবং আলোকসজ্জা করা হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলায় মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, গ্রামীণ মেলা ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দিঘলিয়ায় ৫৫তম মহান বিজয় দিবসের সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×