চট্টগ্রামের কেরানীহাটে বিপুল পরিমাণ চোলাই মদ আটক

ঢাকা, ১৫ ডিসেম্বর-২০২৫

নেজাম কাদেরী, (চট্টগ্রাম ব্যুরো প্রধান) : চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে নেওয়ার পথে বিপুল পরিমাণ চোলাই মদের একটি চালান আটক করেছে স্থানীয় জনতা। পরে ট্রাক থেকে নামিয়ে চোলাই মদভর্তি বস্তাগুলোতে আগুন দেওয়া হয়। ১৪ ডিসেম্বর (রবিবার) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট গোল চত্বর পাশে সড়কে উপর এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবান থেকে চট্টগ্রাম নগরের উদ্দেশ্যে একটি মিনি ট্রাকে করে চোলাই মদ পাচার করা হচ্ছিল। অসংখ্য ছোট পলিথিনে ৫ লিটার করে চোলাই মদ ভরে সেগুলো একাধিক বস্তায় রাখা হয়। বস্তাগুলো আড়াল করতে ট্রাকের ওপরে খড় বিছানো ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনতা ট্রাকটি আটকে তল্লাশি চালায়। পরে ট্রাক থেকে চোলাই মদভর্তি বস্তাগুলো নামিয়ে মহাসড়কের পাশে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। চোলাই মদে আগুন দেওয়ার ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ট্রাক থেকে বস্তাগুলো নামিয়ে এনে চোলাই মদভর্তি পলিথিনে আগুন দিচ্ছেন।

পুলিশের পক্ষ থেকে চোলাই মদের সঠিক পরিমাণ নিশ্চিত করা না গেলেও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় চার হাজার লিটার চোলাই মদ ঘটনাস্থলেই পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ট্রাকে থাকা পাচারকারীরা পালিয়ে যায়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি থানায় নিয়ে আসে। তবে ট্রাকে থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×