ঢাকা, ১৪ ডিসেম্বর-২০২৫
ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ ১৪ ডিসেম্বর (রবিবার) দিঘলিয়া ওয়াই এম এ খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে শুরু হওয়া দুটি সেমিফাইনাল ম্যাচে অংশ নেয় চারটি দল। প্রথম সেমিফাইনালে দিঘলিয়া ইউনিয়ন একাদশ মুখোমুখি হয় সেনহাটি ইউনিয়ন একাদশের। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দিঘলিয়া ইউনিয়ন একাদশ জয়লাভ করে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে গাজিরহাট ইউনিয়ন একাদশ ও আড়ংঘাটা ইউনিয়ন একাদশ মুখোমুখি হলে গাজিরহাট ইউনিয়ন একাদশ বিজয়ী হয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। এরপর বিকাল ৩টায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। ফাইনালে দিঘলিয়া ইউনিয়ন একাদশ ও গাজিরহাট ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। মাঠভর্তি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই খেলায় দিঘলিয়া ইউনিয়ন একাদশ চমৎকার দলগত পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। এ সময় তিনি তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং বলেন, খেলাধুলা যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে সহায়তা করে। এছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্য থেকে শ্রেষ্ঠ খেলোয়াড়, শ্রেষ্ঠ গোলদাতা ও শ্রেষ্ঠ গোলকিপার-এর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেন মো. তকদির হোসেন, নাজমুল হোসেন, রুমেল বায়জিদ, সাইফুল ইসলাম, রমজান হোসেন ও জাবেদ ওমর ববি। ধারাভাষ্য প্রদান করেন দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান এবং সাংবাদিক ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ।
উল্লেখ্য, দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে এই অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলাকে ঘিরে মাঠজুড়ে ক্রীড়ামোদী দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


