ঢাকা, ০৪ ডিসেম্বর-২০২৫
ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় বাল্যবিবাহ নিরোধে বিভিন্ন অংশীজনকে নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দিঘলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি ল্যান্ড দেবাংশু বিশ্বাস এবং দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়তুননেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সারওয়ার হোসেন।
কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিবাহ নিরোধ শুধু আইনগত বিষয় নয়, এটি সামাজিক সচেতনতার একটি বড় ক্ষেত্র। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সকলে একযোগে কাজ করলে বাল্যবিবাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। প্রধান অতিথি মো. হারুন অর রশিদ বলেন, ‘বাল্যবিবাহ কিশোর-কিশোরীদের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। তাই প্রতিটি পরিবারকে আরও সতর্ক ও সচেতন হতে হবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মাওলানা মো. মুজিবর রহমান, মো. সেলিমুল হক, সহকারী শিক্ষক মোসাম্মৎ শামছুন নাহার, সহকারী শিক্ষক মোছাম্মৎ তসলিমা খাতুন, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার মো. বিপ্লব খান, মেম্বার পাখি বেগমসহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি।
কর্মশালায় অংশগ্রহণকারীদের বাল্যবিবাহ শনাক্তকরণ, আইনগত ব্যবস্থা, পরিবারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, ঝুঁকিপূর্ণ কিশোর-কিশোরীদের সুরক্ষা এবং সচেতনতা কার্যক্রম পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকরা জানান, দিঘলিয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে, যাতে সমাজের সর্বস্তরের মানুষ বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানতে পারে এবং নিরোধে সক্রিয় ভূমিকা নিতে পারে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


