ঢাকা, ৩০ নভেম্বর-২০২৫
খুলনা ব্যুরো চীফ : খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে প্রকাশ্য দিবালোকে দুই যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ৩০ নভেম্বর (রবিবার) দুপুর সোয়া ১২টার দিকে আদালতের সামনের গেটের কাছে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র ও গুলির খোসা উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
নিহত যুবকরা হলেন- ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার। এর মধ্যে রাজন রুপসার বাগমারার দক্ষিণ ডাঙ্গা এলাকার ইজাজ শেখের ছেলে। অন্যদিকে তাদের মধ্যে হাসিব নগরীর নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে। তারা উভয়ই খুলনার আলোচিত সন্ত্রাসী শেখ পলাশের অনুসারী। একটি অস্ত্র মামলার হাজিরা দিতে সকালে তারা আদালতে এসেছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থলেই একজনের এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। 
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


