ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে

ঢাকা, ২৫ নভেম্বর-২০২৫

স্টাফ রিপোর্টার : রাজধানীর মেট্রোরেলে ভ্রমণের জন্য ব্যবহৃত র‌্যাপিড ও এমআরটি পাস এখন থেকে অনলাইনেই রিচার্জ করা যাবে। ২৫ নভেম্বর (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে চালু হওয়া এই সেবার ফলে স্টেশনে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে রিচার্জ করা সম্ভব হবে। সকালে আগারগাঁও স্টেশনে অনলাইন রিচার্জের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ)-র নির্বাহী পরিচালক নীলিমা আখতার বলেন, ‘আজকের দিনটি আমাদের জন্য অনেক প্রত্যাশিত। অনলাইন রিচার্জ চালুর মাধ্যমে গণপরিবহন আরও আধুনিক, সহজ, নিরাপদ ও সময়োপযোগী হবে।’ তিনি জানান, মেট্রোরেলের ১৬টি স্টেশনের প্রতিটিতে দুইটি করে ভ্যালিডেশন মেশিন স্থাপন করা হয়েছে। ‘আপনি বাড়ি থেকে বা স্টেশনের বাইরে বসেই রিচার্জ করতে পারবেন। এরপর স্টেশনে এসে মেশিনে ট্যাপ করলে রিচার্জ সফলভাবে সম্পন্ন হয়েছে কি না দেখে নিতে পারবেন,’ বলেন তিনি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নিখিল কুমার দাস বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে নীতিগত সহায়তা দেওয়া। ডিএমটিসিএল দেশের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনেছে। ‘ভবিষ্যতে যাত্রীরা যেন স্বচ্ছতা ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে টিকিট কেনা থেকে শুরু করে ভ্রমণ পর্যন্ত নির্বিঘ্ন অভিজ্ঞতা পান, সেটিই আমাদের লক্ষ্য,’ বলেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. শরাফত উল্লাহ খান, বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এবং এসএসএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম।

Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×