ঢাকা, ১৫ নভেম্বর-২০২৫
ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়- এর ২৫ বছরে পদার্পন উপলক্ষে মহাসমারোহে রজতজয়ন্তী উদযাপিত হয়েছে। ১৫ নভেম্বর (শনিবার) বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১২ টায় আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, প্রাক্তন ছাত্র–ছাত্রীসহ এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিক। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক–অভিভাবকদের ভূমিকা ও সহযোগিতার কথা কৃতজ্ঞতাসহ উল্লেখ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সদস্য এম সাইফুর রহমান মিন্টু । বিশেষ অতিথি ছিলেন দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মল্লিক। তিনি বিদ্যালয়ের দীর্ঘ পথচলার সাফল্য তুলে ধরে বলেন, ‘নারী শিক্ষার অগ্রযাত্রায় সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতেও সমাজ ও দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।’ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মনিরুল হক বাবুল। তিনি বলেন, ‘এ প্রতিষ্ঠান শুধু শিক্ষাদান নয়, নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।’
বিদ্যালয়ের ইতিহাস উপস্থাপন করেন প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মানিত সদস্য এম সিদ্দিক–উজ–জামান। ২৫ বছরের পথচলার সংগ্রাম, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক শিক্ষক ও বর্তমান শিক্ষক–মন্ডলীকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মল্লিক, বিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক এম. সিদ্দিক-উজ-জামান, মোল্লা নাজমুল হক, কামরুজ্জান মিঠু, মোহাম্মদ আলী মিন্টু, মহিলা ইউপি সদস্য আলেয়া পারভীন, সর্দার দাউদ আলী, এস লিয়াকত হোসেন, ফরহাদ কাদির, আলমগীর হোসেন আলম, সৈয়দ রাশেদুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম, রওশন আজাদ, আরিফুল ইসলাম হাসান, সৈয়দ আব্দুল হাই সোহেল, মাস্টার নজির আহমেদ, আ: ছালাম সহ আরো অনেকে। এছাড়া উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ছাত্রী-অভিভাবক ও এলাকার সুধীবৃন্দ।
সেনহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ অঞ্চলের নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রেখে এসেছে। রজতজয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন ও কলেবর বৃদ্ধির বিভিন্ন পরিকল্পনার কথাও জানানো হয় অনুষ্ঠানে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


