খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ শিক্ষার্থীকে ফ্রি টিউশন অ্যাওয়ার্ড প্রদান

ঢাকা, ০৬ নভেম্বর-২০২৫

মহিদুল ইসলাম শাহীন (খুলনা প্রতিনিধি) : পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের অর্জনের স্বীকৃতি স্বরূপ খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ০৬ নভেম্বর (বৃহস্পতিবার) খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে বিকাল ৩ টায় আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের আওতায় স্প্রিং-২০২৫ সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে এই ফুল ফ্রি টিউশন অ্যাওয়ার্ড (এফএফটিএ) প্রদান করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, শিক্ষা জীবনে ভালো ফল অর্জন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্য অধ্যবসায় ও অনুশীলন জরুরি। লেখা পড়ার এ সফলতার ধারা ধরে রাখার পাশাপাশি আদর্শ মানুষ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তিনি আরও বলেন, খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন (ইনচার্জ) ড. মো. মুঈন উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। এফএফটিএ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ব্যবসায় প্রশাসন বিভাগের ফেরদৌস আরা স্বর্ণা।

এ সময় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ইনচার্জ) রথীন্দ্র নাথ মহালদার, ইংরেজি বিভাগের প্রধান (ভারপ্রাপ্ত) সাদিয়া সুলতানা, আইএসএলএম বিভাগের প্রধান (চলতি দায়িত্ব) মো. আহসান উল্লাহসহ ফুল ফ্রি টিউশন এওয়ার্ড প্রাপ্ত (এফএফটিএ) শিক্ষার্থী সিএসই বিভাগের আব্দুর রব রাজু, তাজনিম রহমান সাকির, মো. মোজাহিদুল আলম, ইইই বিভাগের রাসেল ইসলাম, বিজন কান্তি দরালী, ইংরেজি বিভাগের রিতু অধিকারী এবং আইএসএলএম বিভাগের শিক্ষার্থী মো. রায়হান উপস্থিত ছিলেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×