ঢাকা, ০৪ নভেম্বর-২০২৫
মহিদুল ইসলাম শাহীন (খুলনা প্রতিনিধি) : চাঞ্চল্যকর বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ০৪ নভেম্বর (মঙ্গলবার) র্যাব-৬, সিপিসি-৩, যশোর, র্যাব-১ ও র্যাব-১৩ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ছুটিপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া থানার চাঞ্চল্যকর বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি মো. মাসুদ মিয়া (৪৭), পিতা- মৃত মোয়াজ্জেম হোসেন, সাং- উত্তর কোলকোন্দ, থানা- গংগাচড়া, জেলা- রংপুরকে গ্রেফতার করেন।
অনুসন্ধানে জানা যায়, গত ১৬/৭/২৫ তারিখে ধৃত আসামি মো. মাসুদ জনৈক বাকপ্রতিবন্ধী শিশুকে জোরপূর্বক ধর্ষণ করেছেন মর্মে ভিকটিমের দাদী বাদী হয়ে গংগাচড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


