ঢাকা, ০৩ নভেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলার দিঘলিয়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. হারুন অর রশিদ (১৮৩৮৯)। ০৩ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
মো. হারুন অর রশিদ যশোর জেলার (চৌগাছা) উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ৩৬তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এর আগে তিনি বিভাগীয় কমিশনার মহোদয় এর দপ্তর খুলনায় দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেন। নতুন কর্মস্থল দিঘলিয়ায় যোগদানের পর তিনি উন্নয়ন, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অপরদিকে দিঘলিয়ার সদ্য বিদায়ী ইউএনও মো. আরিফুল ইসলাম বদলিজনিত কারণে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। তাঁর বিদায়ের পর শূন্য থাকা পদে মো. হারুন অর রশিদ সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং তাঁর সফলতা কামনা করেন। তাঁর এই যোগদানে দিঘলিয়া উপজেলা প্রশাসনে যুক্ত হলো নতুন উদ্যম, নতুন গতি এবং উন্নয়নের নতুন প্রত্যাশা। তাঁর কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ ও জনসেবামূলক দৃষ্টিভঙ্গি দিঘলিয়াকে আরও অগ্রগতি ও সেবামুখী প্রশাসনের পথে এগিয়ে নেবে- এমনটাই প্রত্যাশা সকলের।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


