ঢাকা, ০১ নভেম্বর-২০২৫
জেলা প্রতিনিধি : গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) নবগঠিত কার্যনির্বাহী কমিটি ও সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০১ নভেম্বর (শনিবার) দুপুরে গোপালগঞ্জ পৌর সম্মেলন কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। দৈনিক নয়া দিগন্ত ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মো. সেলিম রেজা সভাপতি এবং সময় টিভি ও দৈনিক ইনকিলাবের রিপোর্টার জয়ন্ত শিরালীকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, দৈনিক আলোর বার্তা পত্রিকার প্রতিনিধি এসকে এম মাহবুবুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক আমার সময় পত্রিকার সাজ্জাদ হোসেন কোষাধ্যক্ষ, নির্বাহী সদস্য সবিবুর রহমান নিমাজ, শেখ জাবেরুল ইসলাম বাধন, আর মামুন রানা।
অনুষ্ঠানের শুরুতে প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মো. জুবায়ের হোসেন নব গঠিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সূচনা বক্তব্য দেন, প্রেস ক্লাব গোপালগঞ্জের ভারপ্রাপ্ত মহাসচিব মো. শরিফুল ইসলাম।
অন্যানের মধ্যে বক্তব্য দেন নব গঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যসহ দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার মেহেদী হাসান, দৈনিক ভোরের ডাকের কাশিয়ানী প্রতিনিধি মো. ফায়েকুজ্জামান, বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন ও আমার দেশে পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েল। সভা শেষে প্রীতি ভোজের আয়োজন করা হয়। 
Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


