খুলনায় দিঘলিয়া উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৮ অক্টোবর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ অক্টোবর (মঙ্গলবার) উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দেবাংশু বিশ্বাস।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যৌথ বাহিনীর দায়িত্বপ্রাপ্ত অফিসার নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া লেঃ কমান্ডার এম‌ ইকবাল কবির,(এল), বিএন।

এছাড়াও উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার এস.আই কৃপা সিন্ধু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহাবুবুল আলম, উপজেলা বিএনপি’র আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলার আমির আবুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ, নৌবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সাংবাদিক,দিঘলিয়া উপজেলার সামাজিক নেতৃবৃন্দ ও উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা গন।

সভায় বক্তারা উপজেলার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। এলাকার সামাজিক নিরাপত্তা, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং রোধ, সড়ক নিরাপত্তা, বাজার ব্যবস্থাপনা, ভূমি বিরোধ নিষ্পত্তি ইত্যাদি বিষয়ে এ সভায় গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী নয়, সাধারণ জনগণকেও সচেতন হতে হবে।’

সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘দিঘলিয়ার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবেলায় প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে।’

অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে গঠনমূলক পরামর্শ প্রদান করেন। সভা শেষে একটি যৌথ সিদ্ধান্ত গৃহীত হয়, যেখানে উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×