সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘রাঙ্গা বাহিনী’র প্রধান আটক

ঢাকা, ২৬ অক্টোবর-২০২৫

জেলা প্রতিনিধি : সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘রাঙ্গা বাহিনী’র প্রধান নজরুল শেখকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। ২৬ অক্টোবর (রবিবার) সকালে সুন্দরবনের শিবসা নদীসংলগ্ন কালাবগি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় দুটি একনলা বন্দুক এবং ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করে কোস্টগার্ড।

আটক নজরুল শেখের (৪৮) বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলায়। নজরুল ‘রাঙ্গা বাহিনী’ নামে একটি বাহিনী গঠন করে দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, চাঁদাবাজি এবং জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল বলে জানিয়েছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘রাঙ্গা বাহিনী’র সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের কালাবগি এলাকায় অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান নজরুল শেখকে আটক করা হয়।

কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, রাঙ্গা বাহিনীর সদস্যরা চাঁদার দাবিতে গত ৩১ জুলাই সুন্দরবনের জঙ্গলবাড়ি ও বনবাড়ি রিসোর্টে চিঠি পাঠায়। এরপর থেকেই তাদের ধরতে কোস্টগার্ড অভিযান শুরু করে। তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটক বাহিনী প্রধান নজরুল শেখের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×