ঢাকা, ২৬ অক্টোবর-২০২৫
জেলা প্রতিনিধি : কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে আব্দুর রাজ্জাক সভাপতি এবং শামিমুল হাসান অপু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
জানা যায় যে, গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়নের সাধারণ সভায় ১লা নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। মনোনয়নপত্র ক্রয়ের সময়সীমা নির্ধারণ করা হয় ১৪ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত এবং প্রত্যাহারের শেষ দিন ছিল ২৩ অক্টোবর। প্রতীক বরাদ্দের দিন নির্ধারিত ছিল ২৫ অক্টোবর। ৯টি পদের বিপরীতে মোট ১২টি মনোনয়নপত্র বিক্রি হয়। এর মধ্যে ২ জন মনোনয়নপত্র জমা না দেয়া এবং ২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
ফলে কোন পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুর রাজ্জাক সভাপতি, মজিবুল শেখ সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. এ. জিহাদ, এনামুল হক কোষাধ্যক্ষ, এস. এম. মাহফুজ উর রহমান দপ্তর সম্পাদক, শাহারিয়া ইমন রুবেল প্রচার সম্পাদক ও তুহিন আহমেদ, কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়। তবে সাংগঠনিক সম্পাদক পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় ওই পদটি শূন্য রয়েছে।
Related News :

‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর সভাপতি মীর জসিম, যৌথ সম্পাদক সালমান ও নূর

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় প্রেস ক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন করতে হবে : শেখ রবিউল আলম

জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা সমাপ্ত

সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর 'কালবেলা'র কেউ নন

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ

জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রাক্কালে শোক-শ্রদ্ধায় প্রয়াত সদস্যদের স্মরণ

নেত্রকোণায় সাংবাদিকদের ‘মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং’ প্রশিক্ষণ শুরু

উন্নয়ন সাংবাদিকতার প্রসারে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও ইআরএফ


