ঢাকা, ২৫ অক্টোবর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : ‘হঠাতে পারলে দুর্নীতি, হবে দেশের উন্নতি, দুর্নীতির করাল গ্রাস, করে দেশের সর্বনাশ’ এসকল প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রীন ফোর্স বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার আয়োজনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর (শনিবার) বিকাল ৩টায় দিঘলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ এর চেয়ারম্যান মিকাইল রহমান।
গ্রীন ফোর্স বাংলাদেশ দিঘলিয়া উপজেলার আহবায়ক মোঃ ফিরোজ আলী শেখের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশ এর ন্যাশনাল কো অর্ডিনেটর ডাঃ এস এম হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিচালক জাতীয় বিশ্ববিদ্যালয় খুলনা ও সভাপতি গ্রীন ফোর্স বাংলাদেশ খুলনা জেলা ড. শাহ্ আলম, ডেপুটি ন্যাশনাল কো অর্ডিনেটর গ্রীন ফোর্স বাংলাদেশ অধ্যাপক জাহিদুল ইসলাম, খুলনা বিভাগের সহ সভাপতি সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাধারণ সম্পাদক মোঃ সুজাত কবির, খুলনা জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক খায়রুজ্জামান সরদার, খুলনা বিভাগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আশরাফুল আলী পাপপু।
এছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. বাসুদেব ঘোষ, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার সরদার শহিদুল্লাহ, আলহাজ্ব সারোয়ার খান কলেজের সহকারী অধ্যাপক মোঃ লোকমান হোসেন, আলহাজ্ব মোল্যা জালাল উদ্দীন কলেজের অধ্যক্ষ মোঃ শামীম হোসেন, সরকারি শাহাপুর মধুগ্রাম কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুর রহমান, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা সাজ্জাদুল ইসলাম, এ্যাপেক্স মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লস্কর, সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, গাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি পাল, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার সরদার শহিদুল্লাহসহ সশস্ত্র বাহিনীর বেশ কয়েকজন বিভিন্ন পর্যায়ের সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আনসার সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্য গণ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির বড় ধরণের অন্তরায় দুর্নীতি। বাংলাদেশের উন্নয়ন হয়নি এ দেশের সর্বস্তরে দুর্নীতির কারণে। তাই দুর্নীতি প্রতিরোধে স্বেচ্ছায় সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের উন্নয়নের জন্য দুর্নীতি প্রতিরোধ করা একান্তই জরুরী। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। তবেই এ দেশ একটি সুখী সমৃদ্ধশালী দেশে পরিণত হবে। তিনি সকলকে সহ উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


