সারাদেশে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত

ঢাকা, ২২ অক্টোবর-২০২৫ 

স্টাফ রিপোর্টার : সারাদেশে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে। আজ ২২ অক্টোবর (বুধবার) নিরাপদ সড়ক চাই (নিসচা) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

এ উপলক্ষে ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি’-এই শ্লোগানকে সামনে রেখে নিসচা কেন্দ্রীয় অফিসসহ সারাদেশের শাখা-সংগঠনগুলো নানা কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক পোস্টার ও লিফলেট বিতরণ, ভিডিও প্রদর্শনী এবং স্কুল-কলেজে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনা।

কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে সকাল ৯টায় নিসচা কেন্দ্রীয় কার্যালয় হতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাতিরঝিল সড়ক ভবনের গেইটে উপস্থিত হয় ও সরকারি র‌্যালিতে অংশ গ্রহণ করে। এরপর তারা র‌্যালি শেষে সড়ক ভবন মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবসের সরকারী কর্মসূচির আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সংগঠনটির নেতারা আলোচনা সভা শেষে সড়ক ভবন থেকে বনানী কবরস্থানে মরহুমা জাহানারা কাঞ্চনের কবর জিয়ারত করেন। বনানী কবরস্থান থেকে কবর জিয়ারত শেষে কাকরাইল কেন্দ্রীয় অফিসে এসে বিকেল সাড়ে তিনটায় কেন্দ্রীয় কমিটির উদ্যোগে (কেন্দ্রীয় অফিস থেকে প্রেসক্লাব) র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে বাদ মাগরিব কেন্দ্রীয় অফিসে মরহুমা জাহানারা কাঞ্চনের আত্মার মাগফেরাত ও প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়।

দিনব্যাপী এ সকল কর্মসূচির মধ্যে উপস্থিত ছিলেন নিসচা ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাদেক হোসেন বাবুল, মহাসচিব এস এম আজাদ হোসেন, যুগ্ম-মহাসচিব মো. গনি মিয়া বাবুল, এ কে আজাদ, অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট তৌফিক আহসান টিটু, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, প্রচার সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান প্রমুখ।

Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য : নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×