সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

ঢাকা, ২২ অক্টোবর-২০২৫

নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার মতো বিভিন্ন অপরাধে ৮টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার কেরানীহাট কাঁচাবাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মিষ্টি কারখানায় পোড়া তেল, নষ্ট শিরা, পচা ছানা ও মেয়াদোত্তীর্ণ উপকরণ পাওয়া যায়। অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে এসব মিষ্টি উৎপাদন করা হচ্ছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুই মাস আগে একই কারখানায় অভিযান চালিয়ে পচা ও বাসি মিষ্টি জব্দ এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল। কিন্তু এবার দেখা গেছে, তারা আগের চেয়েও বেপরোয়া হয়ে উঠেছে এবং নকল ব্র্যান্ড ‘কুমিল্লার মাতৃভান্ডার’ নাম ব্যবহার করে মিষ্টি বাজারজাত করছে, যা ভোক্তাদের সঙ্গে সরাসরি প্রতারণা।

অভিযানে নকল মিষ্টি উৎপাদন ও বিক্রির দায়ে কেরানীহাটের একটি মিষ্টির কারখানাকে ২ লাখ টাকা, অবৈধভাবে গ্যাস সিলিন্ডার সংরক্ষণের দায়ে একটি মুদি দোকানকে ৫ হাজার টাকা, ডেন্টাল টেকনোলজিস্ট ডিগ্রি নিয়ে ডাক্তার পরিচয়ে ক্লিনিক পরিচালনা করায় ফ্রেন্ডস ক্লিনিককে ৫০ হাজার টাকা, এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় চার মুরগি ব্যবসায়ীকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘অসাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন, নকল ব্র্যান্ড ব্যবহার, অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ও অনুমোদনহীন ক্লিনিক পরিচালনার দায়ে মোট ৮টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×